🥭 রংপুরের বিখ্যাত ও সুস্বাদু হাঁড়িভাঙা আম
আঁশহীন, ছোট আঁটি আর দারুণ মিষ্টি স্বাদের জন্য রংপুরের হাঁড়িভাঙা আম অতুলনীয়। গড়ে ৩/৪ পিসে এক কেজি হয় এই আম।
📝 অর্ডার করার নিয়ম ও ডেলিভারি প্রসেস:
- সঠিক তথ্য: অর্ডার করার সময় অনুগ্রহ করে আপনার সঠিক মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ডেলিভারি ঠিকানা প্রদান করুন।
- ডেলিভারির সময়: আপনার লোকেশনের ওপর ভিত্তি করে অর্ডার করার ২-৩ দিন (বা সর্বোচ্চ ৩/৪ দিন) এর মধ্যে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। তবে আম হার্ভেস্ট ও আবহাওয়াজনিত কারণে সময় কিছুটা আগে/পরে হতে পারে।
- কুরিয়ার পার্টনার: আমরা স্টেডফাস্ট কুরিয়ারের মাধ্যমে সারাদেশে ডেলিভারি করি। জেলা/উপজেলা শহরের ৫ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি এবং এর বাইরে কুরিয়ার পয়েন্ট ডেলিভারির ব্যবস্থা রয়েছে।
- বিশেষ দ্রষ্টব্য: হোম ডেলিভারির ক্ষেত্রে পার্সেলটি দয়া করে বাসার নিচ থেকে রিসিভ করতে হবে।
💳 পেমেন্ট সিস্টেম (Cash on Delivery):
আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) সুবিধা দিচ্ছি।
তবে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং রংপুর জেলা বাদে অন্য জেলাগুলোর ক্ষেত্রে অর্ডার কনফার্ম করতে কমপক্ষে ৫০% এডভান্স পেমেন্ট করতে হবে।
⚠️ আম রিসিভ ও গুণগত মান সংক্রান্ত জরুরি সতর্কর্তা:
- 📦 বক্স চেকিং: পার্সেল রিসিভ করার সময় যদি বক্স বা ক্যারেট ছেঁড়া/ভাঙা/টাই কাটা বা টাইবিহীন অবস্থায় পান, তবে অনুগ্রহ করে তৎক্ষণাৎ ডেলিভারিম্যান থাকা অবস্থায় আমাদের ফোন করে জানাবেন।
- আমের পরিপক্কতা: আমরা গাছ থেকে পাড়া পরিপক্ক কাঁচা আম সরবরাহ করি। পরিবহণের সময় গরমে কিছু আম হালকা বা আধা পাকা হতে পারে। হাঁড়িভাঙা আম খুব বেশি পাকিয়ে বা নরম করে খাওয়ার চেয়ে সামান্য শক্ত বা আধা পাকা অবস্থায় খেতেই সবচেয়ে বেশি সুস্বাদু লাগে।
- রিফান্ড/রিপ্লেস পলিসি: আমাদের আম সম্পূর্ণ ক্ষতিকর কেমিক্যালমুক্ত। পচনশীল পণ্য হওয়ায় প্রাকৃতিকভাবে ৩-৫% ক্ষেত্রে কিছু সমস্যা দেখা হতে পারে। আমে কোনো সমস্যা থাকলে ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমের ছবি বা ভিডিওসহ আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুত রিফান্ড বা রিপ্লেসের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
সেরা স্বাদের প্রাকৃতিকভাবে পাকা হাঁড়িভাঙা আমের স্বাদ নিতে আজই আপনার অর্ডারটি কনফার্ম করুন! 🛒